যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

সিংড়ায় ঝুলন্ত বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খড় ব্যবসায়ীর মৃত্যু

মুকুল হোসেন (সিংড়া প্রতিনিধি)

মুকুল হোসেন (সিংড়া প্রতিনিধি)

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৩০ PM ৪২
সিংড়ায় ঝুলন্ত বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খড় ব্যবসায়ীর মৃত্যু

ছবি: সবুজ নিশান

নাটোরের সিংড়ায় চলনবিলে খড়বোঝাই নৌকা নিয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী (৪৫) নামে এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ আলী সিংড়া উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি পেশায় খড় ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সোমবার সকালে শহরবাড়ী গ্রাম থেকে গবাদিপশুর জন্য খড় কিনে নৌকায় বোঝাই করেন ফরহাদ আলী। পরে খড় নিয়ে নৌকায় বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

চলনবিলের ওপর দিয়ে নৌকাটি যাওয়ার সময় নৌকা চালানোর বাঁশের লগি পল্লী বিদ্যুতের একটি ঝুলন্ত তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তের মধ্যে নৌকাটি বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ফরহাদ আলীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!