যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

বগুড়ায় ২১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইমন শেখ (বগুড়া প্রতিনিধি)

ইমন শেখ (বগুড়া প্রতিনিধি)

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১২:৩১ AM ৯৪
বগুড়ায় ২১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় অভিযানে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা । ছবি: সবুজ নিশান

বগুড়ায় পুলিশের অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. মনোয়ার হোসেন ওরফে মেহেদী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের লিখিত এজাহার সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে বগুড়া সদর থানার মাটিডালি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে মনোয়ার হোসেনকে আটক করা হয়।

পরে তার শরীর তল্লাশি করে দুটি প্যাকেট থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার পরনে থাকা ট্রাউজারের পকেট থেকে নগদ ৩৭ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। এজাহারে উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ২১০ গ্রাম উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বগুড়া সদর এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তবে এই দাবির বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!