ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অন্যায় ও জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। দলের নেতাকর্মীদের নৈতিকতা বজায় রাখা এবং যেকোনো ভুল সংশোধনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কোনো ভুলের ঊর্ধ্বে নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল-ত্রুটি হতে পারে। তবে অন্যায়কে সমর্থন করা বা প্রশ্রয় দেওয়া দলের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন, কেউ যদি দলের কোনো নেতাকর্মীর অন্যায় বা অপরাধ দেখতে পান, তাহলে তা জানাতে হবে। সংশোধনের সুযোগ থাকলে তা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
জামায়াত আমির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের পরিচয় ও দায়িত্বের কারণে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। নৈতিকতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, কোনো সদস্যের ভুল যদি সংশোধনযোগ্য পর্যায়ে থাকে, তাহলে তাকে সংশোধনের সুযোগ দেওয়া হবে। কিন্তু গুরুতর অপরাধ বা অনিয়মের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলের ভাবমূর্তি ও নৈতিক অবস্থান ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!