যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

দুদকের অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের দাবি আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ PM | সর্বশেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ PM ৭৪
দুদকের অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের দাবি আসিফ মাহমুদের

প্রেসক্লাবে দুদকে দায়ের হওয়া অভিযোগের বিষয়ে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের সময়ে পদোন্নতি ও বদলির অভিযোগকে কেন্দ্র করে দুর্নীতির অনুসন্ধান করা হচ্ছে দাবি করে এটিকে রাজনৈতিক হয়রানি ও মিডিয়া ট্রায়াল বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দুর্নীতির অভিযোগ সামনে এনে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবে দুদকে তার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদের দাবি, বিএনপির সময়ে হওয়া পদোন্নতি ও বদলির ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে যে দুর্নীতির তদন্ত চলছে, তা ভিত্তিহীন ও বানোয়াট। রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তার ভাষ্য, অতীতেও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবহারের অভিযোগ ছিল। বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের রাজনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে মনে করেন তিনি।

মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে দেশের স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়েছে। জনগণের পক্ষে কাজ করতে গিয়ে অনেকের বিরাগভাজন হয়েছেন এবং বর্তমানে তারাই রাজনৈতিকভাবে তাকে লক্ষ্য করছেন বলে দাবি করেন তিনি।

তবে স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় দুদক অনুসন্ধান পরিচালনা করলে সহযোগিতা করার কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। তার বক্তব্য, তদন্তে সহযোগিতা করতে তার আপত্তি নেই; আপত্তি রয়েছে দুদককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগে।

আসিফ মাহমুদ আরও দাবি করেন, দুদকের মুখপাত্রের বক্তব্য থেকেই তার বিরুদ্ধে তদন্ত শুরুর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি দুদককে নিরপেক্ষ নয় বলেও মন্তব্য করেন এবং অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তদন্ত করা হচ্ছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!