যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

বিএনপি কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, রুহুল কবির রিজভীর সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ PM ৭২
বিএনপি কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, রুহুল কবির রিজভীর সঙ্গে বৈঠক

ছবি:সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করা হয়।

বিএনপি সূত্রে জানা যায়, সাক্ষাতের শুরুতে ব্রিটিশ হাইকমিশনার রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানান। পরে দুই দেশের সম্পর্কসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী (পিএস) কাজী নজরুল ইসলাম এবং সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) জাহেদুল আলম উপস্থিত ছিলেন।

রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি ও ব্রিটিশ হাইকমিশনের যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিএনপি রুহুল কবির রিজভী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!