যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির ১১ সদস্যের আংশিক কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ PM ৫৯
টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির ১১ সদস্যের আংশিক কমিটি

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা শাখায় আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার রাতে জেলা এনসিপির শীর্ষ নেতারা যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে শাহিদ আলমকে আহ্বায়ক এবং সোহেল সরদারকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যদের নিয়ে মোট ১১ সদস্যের এই আংশিক কাঠামো গঠন করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টুঙ্গিপাড়া উপজেলা শাখায় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যেই এই কমিটি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা পর্যায়ের এই উদ্যোগ শুধু টুঙ্গিপাড়ায় সীমাবদ্ধ নয় বলে জানিয়েছেন বাঁধন মিয়া। তাঁর ভাষ্য, জেলার অন্য চারটি উপজেলাতেও এনসিপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে একই প্রক্রিয়ায় কমিটি গঠন করা হয়েছে।

শনিবার রাতে কমিটির অনুমোদন দেন গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্যসচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!