ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন একটি খোলা চিঠি প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই বার্তায় তিনি হতাশা, কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের আশার কথা তুলে ধরেন।
স্কালোনি জানান, গত কয়েক দিন ছিল তার জীবনের অন্যতম আবেগময় সময়। দুঃখ, আনন্দ, কান্না, স্বস্তি এবং মানসিক চাপ—সব অনুভূতি একসঙ্গে কাজ করেছে। তিনি বলেন, সাধারণত সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তবে সমর্থকদের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেওয়ার জন্য এই মাধ্যমকেই বেছে নিয়েছেন।
চিঠিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হওয়ার আক্ষেপও প্রকাশ করেন আর্জেন্টাইন কোচ। তিনি লেখেন, আরেকটি শিরোপা এনে সমর্থকদের আনন্দ দিতে না পারায় তিনি দুঃখিত। তবে এই দলকে যেন সবাই তাদের লড়াকু মানসিকতার জন্য মনে রাখে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন। নিজের খেলোয়াড়দের তিনি "যোদ্ধা" বলে উল্লেখ করেন।
টুর্নামেন্ট চলাকালে নানা সমালোচনার মুখোমুখি হওয়ার বিষয়টিও তুলে ধরেন স্কালোনি। তার ভাষায়, যারা দলকে কাছ থেকে চেনে না, তাদের কঠোর সমালোচনাও সহ্য করতে হয়েছে। তবুও শেষ পর্যন্ত মাথা উঁচু করে লড়াই চালিয়ে যাওয়াকেই তিনি দলের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখেন।
এছাড়া কোচিং স্টাফ, খেলোয়াড়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারী এবং নেপথ্যে কাজ করা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কালোনি। তিনি বলেন, সমর্থকদের ভালোবাসা ও বিশ্বাসই পুরো দলের সবচেয়ে বড় শক্তি।
চিঠির শেষে একটি বিশেষ বার্তাও যোগ করেন তিনি। সেখানে লেখেন, "যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে যেন এক অমূল্য সম্পদ রয়েছে।"
লিওনেল স্কালোনি ২০২৬ বিশ্বকাপ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!