যুক্তরাষ্ট্র   রবিবার ২ আগস্ট ২০২৬,১৭ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করল ফিফা

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১১:৩৪ AM

বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করল ফিফা

ফিফা সভাপতি ইনফান্তিনো ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত পরিকল্পনা থেকে সরে এসেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিভিন্ন দেশের ফুটবল সংস্থা, মহাদেশীয় সংগঠন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর তীব্র আপত্তির পর পরিকল্পনাটি বাতিলের ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

শুক্রবার এক বিবৃতিতে ইনফান্তিনো জানান, ফুটবলের ঐক্য ও উন্নয়নই ফিফার প্রধান লক্ষ্য। তবে প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে যে বিভাজন তৈরি হয়েছে, তা সংস্থার মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছিল। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট পরিচালনায় বেসরকারি বিনিয়োগ নেওয়ার চিন্তা করা হয়েছিল।

তবে পরিকল্পনাটি প্রকাশের পর থেকেই ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফাসহ বিভিন্ন সংগঠন আপত্তি জানায়। তাদের দাবি ছিল, বিশ্বকাপ শুধু বাণিজ্যিক পণ্য নয়, এটি বিশ্বের কোটি কোটি মানুষের আবেগের সঙ্গে যুক্ত।

ফিফার এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়। শেষ পর্যন্ত চাপের মুখে বিশ্বকাপের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার পরিকল্পনা বাতিল করে সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে ফিফা আপাতত বড় ধরনের সংঘাত এড়াতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিশ্ব ফুটবলের ঐক্য ধরে রাখার বার্তাও দিয়েছে সংস্থাটি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!