ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য নিতে এসে দেয়াল ধসে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর লাভ রোড ও মন্দির রোড এলাকায় ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নাছিমা বেগম। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, টিসিবির পণ্য নেওয়ার জন্য অনেকে সেখানে লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে সীমানা প্রাচীরটি ধসে পড়লে বেশ কয়েকজন মানুষ চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ডাব বিক্রেতা শাকিব জানান, দেয়াল ধসে পড়ার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কয়েকজনকে আহত অবস্থায় দেখতে পান। তাদের মধ্যে নাছিমা বেগম নামের এক নারী গুরুতর আহত হয়ে মারা যান।
নিহতের স্বজন তারেক জানান, নাছিমা তার পাশের বাসায় থাকতেন। দেয়াল ধসে পড়ে তিনি মারা গেছেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ডিএমপির মিরপুর জোনের পুলিশ সুপার মোস্তাক সরকার জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং হতাহতের বিস্তারিত তথ্য পরে জানা যাবে।
মিরপুর দুর্ঘটনা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!