যুক্তরাষ্ট্র   বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬,৭ আশ্বিন ১৪৩৩

জবি ফটকের সামনে মারধরের শিকার মনির ২ দিনের রিমান্ডে

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ PM
জবি ফটকের সামনে মারধরের শিকার মনির ২ দিনের রিমান্ডে

ছবি:সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রলীগের কর্মী সন্দেহে মারধরের শিকার মো. মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এ আদেশ দেন। রাজধানীর কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আদালতে দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে মনিরকে আটক করা হয়েছিল।

আদালত সূত্রে জানা যায়, গত রোববার (২০ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মনিরকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এরপর সোমবার (২১ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইবনে খালিদ হোসেন মনিরকে আদালতে হাজির করেন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা মনিরকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেছেন। আবেদনে আরও বলা হয়, মামলার অন্য আসামিদের সঙ্গে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের সমর্থনে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্ত এবং অর্থদাতা ও নির্দেশদাতাদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য মনিরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি।

মামলার নথি অনুযায়ী, গত ২৭ জুলাই রাজধানীর কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।

জবি মনির রিমান্ড জবি ছাত্রদল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!