ছবি: সংগৃহীত
বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রশাসনের নতুন বাণিজ্য নীতির আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে নতুন শুল্ক কাঠামোর ঘোষণা দেওয়া হয়। এতে বিভিন্ন দেশের পণ্যের ওপর ১০ শতাংশ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকায় বাংলাদেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। একই তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকোসহ আরও কয়েকটি দেশ।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের অভিযোগ, কিছু দেশ জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
নতুন শুল্ক ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে আগের শুল্কের সঙ্গে সমন্বয় করে মোট ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।
এ ছাড়া চীন ও ভিয়েতনামসহ আরও ৩৮টি দেশের পণ্যে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের পণ্যের ওপরও একই হারে শুল্ক বসানো হয়েছে।
মার্কিন প্রশাসনের আগের আরোপ করা সাময়িক বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর নতুন শুল্ক কার্যকর হবে। তবে যেসব পণ্য ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে, সেগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত নতুন শুল্ক থেকে ছাড় পাবে।
বিশ্লেষকদের মতে, নতুন এই শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে এবং রপ্তানিনির্ভর দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শুল্ক বাংলাদেশ রপ্তানি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!