যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬,১৪ শ্রাবণ ১৪৩৩

হবিগঞ্জের ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে সিলেট যাচ্ছেন এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৪:১১ PM

হবিগঞ্জের ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে সিলেট যাচ্ছেন এনসিপি নেতারা

ছবি: সংগৃহীত

পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের পথে যাত্রা শুরু করেন তারা।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, আহত ও নিহতদের বিচার এবং দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবিতে জুলাই মাসজুড়ে দেশব্যাপী কর্মসূচি পালন করছে দলটি।

তিনি অভিযোগ করেন, পূর্বঘোষিত কর্মসূচি শেষে হবিগঞ্জ এলাকা থেকে ফেরার পথে তাদের মিডিয়া টিম ও গাড়িবহরে হামলা চালানো হয়। এ ঘটনায় গাড়িচালকসহ কয়েকজন আহত হয়েছেন এবং দলের একাধিক নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, হামলার প্রতিবাদে কর্মসূচি পালনের সময় প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয় এবং এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

তিনি জানান, হামলার ঘটনায় হবিগঞ্জের একটি থানায় মামলা করা হয়েছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির বিষয়েও অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

এনসিপির এই নেতা বলেন, তারা একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে চান এবং গণভোটের রায় ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, ডা. মাহমুদা মিতু, সার্জিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা গাড়িবহরে রয়েছেন।

এনসিপি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!