ছবি: সংগৃহীত
দেশে যখনই বড় ধরনের পরিবর্তনের দাবি উঠেছে, তখনই মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় মির্জা ফখরুল বলেন, জুলাইয়ের মূল্যবোধকে ধারণ করে পরিবর্তনের উদ্যোগ নেওয়া না হলে শহিদদের আত্মত্যাগ ও স্বজনহারা পরিবারের কষ্ট বৃথা হয়ে যেতে পারে।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য মানুষের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করা প্রয়োজন। সবাই ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে।
মির্জা ফখরুল আরও বলেন, তারেক রহমান দেশের পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
মির্জা ফখরুল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!