ছবি: সংগৃহীত
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্বে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন দাসকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়ার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।
তামিম ইকবাল জানান, তিন ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়কের পরিবর্তে এখন লাল বল ও সাদা বলের ক্রিকেটে আলাদা নেতৃত্ব কাঠামো অনুসরণ করতে চায় বিসিবি। নতুন পরিকল্পনা অনুযায়ী টেস্টে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করবেন লিটন দাস।
বিসিবি সভাপতি বলেন, নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার আগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি মিরাজের নেতৃত্বের প্রশংসা করে জানান, তার অধীনে বাংলাদেশ শেষ পাঁচটি ওয়ানডে সিরিজের মধ্যে চারটিতে জয় পেয়েছে।
তবে দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং মিরাজের ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি করতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান তামিম। ভবিষ্যতে মিরাজ আবারও নেতৃত্বে ফিরতে পারেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
লিটন দাসকে অধিনায়ক করার বিষয়ে তামিম বলেন, টি-টোয়েন্টি নেতৃত্বে তার ক্রিকেট ভাবনা, কৌশল ও পরিকল্পনা বোর্ডকে সন্তুষ্ট করেছে। সব দিক বিবেচনা করেই তাকে সাদা বলের দুই সংস্করণের দায়িত্ব দেওয়া হয়েছে।
লিটন দাস তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!